Kirkland Minoxidil 5% হলো চুল পড়া কমানো ও নতুন চুল গজানোর জন্য বিশ্বস্বীকৃত সমাধান।
ব্যবহারবিধি
প্রথম ধাপ: ডার্মা রোলার ব্যবহার
১. প্রস্তুতি: ডার্মা রোলার ব্যবহারের আগে এটিকে ভালোভাবে জীবাণুমুক্ত করুন (যেমন হেক্সিসোল দিয়ে) এবং সম্পূর্ণ শুকিয়ে নিন। মাথার ত্বক পরিষ্কার ও শুষ্ক থাকা জরুরি।
২. প্রয়োগ: যেখানে চুল পাতলা হয়ে গেছে, সেই অংশে খুব আলতোভাবে রোল করুন।
– প্রথমে উপর–নিচ ৪–৫ বার
– এরপর ডানে–বামে ৪–৫ বার
– শেষে কোণাকুণি ৪–৫ বার
খেয়াল রাখবেন — অতিরিক্ত চাপ দেবেন না।
দ্বিতীয় ধাপ: অপেক্ষার সময়
ডার্মা রোলার ব্যবহারের ফলে মাথার ত্বকে ক্ষুদ্র মাইক্রো-চ্যানেল তৈরি হয়। তাই মিনোক্সিডিল ব্যবহারের আগে অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করা আবশ্যক।
এই সময়ের মধ্যে মাথায় কোনো মিনোক্সিডিল বা কেমিক্যাল লাগাবেন না—এতে জ্বালা, চুলকানি বা সংক্রমণের ঝুঁকি কমে।
তৃতীয় ধাপ: Kirkland Minoxidil 5% ব্যবহার
২৪ ঘণ্টা পর, ত্বক স্বাভাবিক হলে আক্রান্ত স্থানে ১ মিলি Minoxidil আলতো করে লাগান। হাত দিয়ে হালকা ম্যাসাজ করতে পারেন।
ব্যবহারের রুটিন
২mm ডার্মা রোলার: সপ্তাহে ১ বার ব্যবহার করলেই যথেষ্ট।
Kirkland Minoxidil 5%: প্রতিদিন ২ বার (সকাল ও রাত) ব্যবহার করুন।
যেদিন ডার্মা রোলার ব্যবহার করবেন, সেদিন রোল করার পর ২৪ ঘণ্টা মাইনোক্সিডিল লাগানো যাবে না। পরদিন থেকে আবার নিয়মিত দু’বার করে ব্যবহার শুরু করুন।
উদাহরণস্বরূপ রুটিন:
– রবিবার সকাল: ডার্মা রোলার ব্যবহার করা হলো। সারা দিন এবং রাত মিনোক্সিডিল ব্যবহার নয়।
– সোমবার সকাল: দৈনন্দিন রুটিন অনুযায়ী মিনোক্সিডিল দিনে ২ বার ব্যবহার শুরু করুন।
পরবর্তী সপ্তাহে ডার্মা রোলার ব্যবহারের আগ পর্যন্ত এভাবে চালিয়ে যান।
